তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ের জন্য চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল শিগগিরই বাংলাদেশে আসছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে সরেজমিন তিস্তা প্রকল্প যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ দলটি বাংলাদেশ সফর করবে।

এ বিষয়ে তিনি লেখেন, গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্প নিয়ে তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে কাজ করছে।