আজ রোববার সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুপুর ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।


এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান কমিশন সচিবালয়ে পৌঁছেছেন। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান।


জানা গেছে, প্রথমে তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।


\r\n\r\n\r\n

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং যৌথ বাহিনীর মাধ্যমে নির্বাচনি পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখার বিষয়।