বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তারা বিএনপির গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন।


\r\n

বিএনপির মিডিয়া সেল জানায়, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। রাজনৈতিক সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা এবং চলমান যোগাযোগ বজায় রাখার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।


\r\n

সাক্ষাৎকালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সমন্বয় নিয়ে সাধারণ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


\r\n

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা।


\r\n

বৈঠকটি শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষই পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।