জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অংশ নেবে—এ কথা জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

\r\n

বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

\r\n

হুমায়ুন কবীর বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ফেব্রুয়ারি মাসেই হবে।”

\r\n

তিনি আরও বলেন, “নিউইয়র্কে এনসিপির ওপর হামলার ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে, আওয়ামী লীগ সন্ত্রাসী কৌশল অবলম্বন করছে।”