দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে তাকে ফেসবুকে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি একটি ফটোকার্ড পোস্ট করে লিখেছেন, “আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।”

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমও তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি লিখেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি ও রাজনৈতিক ক্রমধারার গুরুত্বপূর্ণ সময়ে তিনি দেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।”

সারজিস আলম আরও বলেন, “পূর্ব অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবিরোধী লড়াই এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের পথে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব।”

তারেক রহমান আজ দুপুরে ঢাকায় পৌঁছান। এরপর তিনি ৩০০ ফিটে যাত্রা শুরু করেছেন এবং তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।