জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সবার আগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা উচিত।


\r\n

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


\r\n

আসিফ মাহমুদ বলেন, “নিয়মবহির্ভূতভাবে আমাদের ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে তারা ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। কিন্তু এটি ছিল গণভোটের প্রচারণা, যা আচরণবিধি লঙ্ঘন নয়।”


\r\n

তিনি অভিযোগ করেন, “এটি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট এবং মিডিয়া ট্রায়ালের উদ্দেশ্যে আমাদের প্রার্থীদের শোকজ করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় নাম, নেতাদের ছবি ব্যবহার করে পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রচারণা চালাচ্ছেন, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”


\r\n

আসিফ মাহমুদ আরও বলেন, “নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় একটি দলের চেয়ারম্যান (তারেক রহমান) দেশে আসেন, তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর আচ্ছাদিত হয়। যদি ছবি দেওয়াকে আচরণবিধি লঙ্ঘন ধরা হয়, তবে প্রথমে তাকে শোকজ করা উচিত। প্রিন্সিপ্যাল ও পলিসি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।”