ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মোদি নিজেই এই তথ্য জানান। তিনি এক পোস্টে বলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানাই এবং জনগণের আশা ও আকাঙ্খা পূরণে তার প্রচেষ্টায় শুভেচ্ছা ও সমর্থন জানাই।
মোদি আরও উল্লেখ করেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের লক্ষ্য উভয় দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অটুট প্রতিশ্রুতি বজায় রাখা।





