ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শাহবাজ শরিফ এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিচালনার জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আমি আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্যগুলো এগিয়ে নিতে নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ।”
সংবাদ লোড হচ্ছে...





