ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার দুপুর একটায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, “বাংলাদেশের সকল ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বড় জয়ের জন্য আমার তারেক ভাই, তাঁর দল এবং অন্যান্য দলকে অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”





