বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, এটি দলের নিয়মিত বৈঠক ছিল। আলোচনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনকে ঘিরে কৌশল এবং প্রচারণাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যসংক্রান্ত সব তথ্য চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে রয়েছে এবং এ বিষয়ে তিনিই কথা বলবেন