বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অচিরেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে মানুষের পাশে থাকবেন এবং দেশের রাজনীতিতেও নতুন দিশা দেখাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমান নতুন চিন্তা ও ধারণার মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের “দেশ গড়ার পরিকল্পনা” কর্মসূচিতে মির্জা আব্বাস এই মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য খালেদা জিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তিনি একজন শিক্ষিত ও দায়িত্বশীল নেতা, যিনি সকল দল স্বীকার করে যে তুলনাহীন নেতৃত্বের অধিকারী। খালেদা জিয়া প্রমাণ করেছেন, তিনি ধর্ম, দল বা সম্প্রদায়ের সীমা ছাড়িয়ে সকলের নেতা। অতীতে এমনভাবে সবাইকে নিয়ে দোয়া আয়োজন করা খুব কম দেখা গেছে। তিনি আশা করেন, সৃষ্টিকর্তার কাছে সকলের প্রার্থনা শুনে খালেদা জিয়া ফিরে আসবেন।
\r\n\r\n\r\n
মির্জা আব্বাস আরও বলেন, যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত অর্থে সংস্কারের মানে বোঝে না; তাদের কাছে সংস্কার মানে শুধু ক্ষমতায় পৌঁছানো।





