দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন নিরাপত্তা প্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত নিরাপত্তা প্রহরীদের মধ্যে রয়েছেন মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মধ্যবর্তী গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদ) এবং মো. আলী আহমেদ (কার্জন হলের পেছনের গেট)।
বিবৃতিতে বলা হয়েছে, ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই পাঁচজন নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম যখন তাদের কর্মস্থল পরিদর্শন করেন, তখন দায়িত্বে অবহেলার বিষয়টি নজরে আসে।





