পুরুষ শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর শেওড়া পাড়ার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষককে থানায় নেওয়ার ক্ষেত্রে কোনো প্রশাসনিক বাধা নেই, কারণ তিনি ক্যাম্পাসের বাইরে থাকেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে জানে বলেও তিনি জানান।

এর আগে রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমের কাছে অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ধরেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ এ পদক্ষেপ নেয়।