রাজধানীতে নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।


সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল সোয়া ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মনির নামে এক ডেপুটি ইঞ্জিনিয়ার জানান, আজাহার তাদের ১৪তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ও ফ্লোরে পানি দেওয়ার কাজ করতেন। দুপুরে বেজমেন্টে মোটর চালিয়ে জমা পানি বাইরে ফেলার সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


\r\n\r\n\r\n

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।