৫৬তম সীমান্ত সম্মেলনে অংশ নিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় আসছে। সম্মেলনটি পিলখানায় বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

\r\n

শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্মেলনে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে—

\r\n
    \r\n
  • \r\n

    আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ

    \r\n
  • \r\n
  • \r\n

    সীমান্তে এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ

    \r\n
  • \r\n
  • \r\n

    বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ

    \r\n
  • \r\n
  • \r\n

    সীমান্ত অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়

    \r\n
  • \r\n
  • \r\n

    সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) বাস্তবায়ন

    \r\n
  • \r\n
  • \r\n

    পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি।

    \r\n
  • \r\n
\r\n

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর কলকাতায়। সেই সময়ে বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।

\r\n

দুই বাহিনীর সর্বশেষ বৈঠক হয়েছিল গত ১৭–২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে।

\r\n

এটি লক্ষ্যণীয়, ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং সরকারের পতনের পর শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল।