স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হিসেবে নিবন্ধন হবেন।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসে (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) উপস্থিত হবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বর্তমানে কুমিল্লা-৩ আসনের ভোটার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ) আসন থেকে নির্বাচন করার সুযোগ পাবেন। এজন্য তিনি এখানে ভোটার হচ্ছেন।





