শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ফ্লাইট চলাচলে কোনো প্রভাব পড়েনি, ওঠানামা স্বাভাবিকভাবে চলছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে। কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী ও বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্তরা যৌথভাবে কাজ করছে।

\r\n\r\n\r\n\r\n

তিনি আরও নিশ্চিত করেন, অগ্নিকাণ্ড সত্ত্বেও বিমানবন্দরে ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।