আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানকে একটি বৈপ্লবিক রূপ দেওয়ার অঙ্গীকার এবং রাজনীতিতে দুর্বৃত্তায়ন ও আধিপত্যবাদ প্রতিরোধের লক্ষ্য সামনে রেখে একটি ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জসিম উদ্দিন এবং সদস্য সচিব হয়েছেন কাজী সালমান। ১৬৩ সদস্যের এই কমিটি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন বিস্তারে কাজ করবে।
যুগ্ম আহ্বায়ক:
আনিসুর রহমান মেহেদী, মুদাসেসর আলম, আশরাফুন নাহার, মাসউদুল ইসলাম (মাসউদ), আরমান শাহাদাত জনি, শহীদুল ইসলাম মুহিত, খালিদ সাইফুল্লাহ ও মাইদুল ইসলাম।
যুগ্ম সদস্য সচিব:
ফাইজুল্লাহ মাহমুদ, ডা. সাজ্জাদ হোছাইন, মুনিরা রহমান, মুনতাকীম রাজীব, মো. আল আমিন শুভ, গালিব আল মাহদী, তানভির হোসেন সানজি, মাহমুদুল হাসান, শাহাজাদা মোহাম্মদ ইউসুফ ও নাজমুস সাকিব রাশিদ।
এই কমিটির সদস্যরা ঢাকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন ওয়ার্ড, থানা ও পেশাগত স্তর থেকে উঠে আসা জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী, নাগরিক প্রতিনিধি, ছাত্র-যুব সংগঠক এবং সচেতন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত। তারা গণতান্ত্রিক, মূল্যবোধনির্ভর এবং সমাজমুখী রাজনীতির ভিত্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশক্রমে।
নেতারা জানিয়েছেন, তারা চাঁদাবাজি, দুর্নীতি, ধর্মবিদ্বেষ, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাঠে নামছে। সেই ধারাবাহিকতায় জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে আগামী ১ আগস্ট শাহবাগে একটি গণজমায়েতের ডাক দিয়েছেন তারা।





