ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসকে ধাক্কা দিলে একে একে আরও দুটি বাস দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে চারটি বাসই ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্তারিত আসছে