কুষ্টিয়া প্রতিনিধি : চলতি মাসের ২৬ তারিখে ডিবি পুলিশ ঢাকা মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করে। 

২৭ আগস্ট  বুধবার কুমারখালী থানা একাধিক ওয়ারেন্ট ও বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । 

আটকৃত ব্যক্তি হলেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এলঙ্গী ২ নং ওয়ার্ডের মোঃ মতির ছেলের ফরহাদ হোসেন পাপ্পু(২৮)। 

তিনি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন । পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে  দল থেকে বহিষ্কার করা হয়।
  
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান , গত ২৬ তারিখ ঢাকা মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ । অভিযানে কুমারখালী ছাত্রলীগ নেতা পাপ্পুকে গ্রেফতার করে ।  কুমারখালী থানায় পাপ্পুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । আজকে এই আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।