১৪ বছর পর আবারও পাকিস্তানের আকাশে উড়লো বাংলাদেশের যাত্রীবাহী উড়োজাহাজ। ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় সরাসরি বিমান যোগাযোগ শুরু হয়েছে।

\r\n

এই ফ্লাইট চালু হওয়ায় ট্রানজিট ঝামেলা ছাড়াই যাত্রীরা এখন সরাসরি যাতায়াত করতে পারবেন। সংশ্লিষ্টদের মতে, এতে যাত্রীপ্রতি ন্যূনতম ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হবে।


\r\n

প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন, বৃহস্পতিবার ও শনিবার, এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


\r\n

সরাসরি ফ্লাইট চালুর খবরে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ যাত্রীসেবার পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।