\r\n

দেশে ডেঙ্গুতে গত একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।

\r\n

বুধবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪০৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২১৯ জন, বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

\r\n

এছাড়া, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬১ জন পুরুষ ও ১৪১ জন নারী। এই বছর এখন পর্যন্ত মোট ৭৪,৯৯২ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।