দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
ফুলবাড়ি থানার পুলিশ জানিয়েছে, কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের আশিদুল হককে পথরোধ করে আটক করে ডিবি পরিচয় প্রদর্শন করে চাঁদা দাবী, মারপিট ও হুমকি প্রদর্শনের অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
রশিদপুর গ্রামের জালাল উদ্দীন এর ছেলে সাজু মিয়া
কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তুহিন রেজা
আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ জুলফিকার
চৌকিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোঃ মোসাদ্দেক হোসেন
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, পূর্ব গৌরীপাড়া গ্রামের মোঃ মাজেদুল ইসলাম মিঠু
গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৫৫,০০০ টাকা এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পরে আশিদুল হক বাদী হয়ে অজ্ঞাত আরও ২–৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।





