গুম ও খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত বেশ কয়েকজন সেনা কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর (সিটিআইবি) সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ বিদেশে পাড়ি দিয়েছেন। কুমিল্লা সীমান্ত ব্যবহার করে পালিয়েছেন রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত মেজর নোমানও।
\r\n
এছাড়া বহুল আলোচিত বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ২০২৪ সালের ৫ আগস্টের কিছুদিন পর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। আর ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আকবর। বিভিন্ন সূত্রে জানা গেছে, ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন পরিচালকের সবাই এখন দেশের বাইরে রয়েছেন।





