ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।


সোমবার (১১ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা দুটি পৃথক আদেশে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।


নতুন আদেশ অনুযায়ী, আ ফ ম আনোয়ার হোসেন খান-কে পদায়ন করা হয়েছে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে, মোহাম্মদ মোর্শেদ আলম-কে সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে।


এছাড়া সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে: শিরিন আক্তার পদায়ন পেয়েছেন পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে, জান্নাতুল ফেরদৌস-কে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে, মনোয়ারা আকতার রিফাত-কে দায়িত্ব দেওয়া হয়েছে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে।


ডিএমপি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই পদায়ন করা হয়েছে।