বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।


\r\n

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


\r\n

স্ট্যাটাসে তিনি লেখেন, \"করোনা সার্টিফিকেট জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত ডা. সাবরিনা কীভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গেলেন? যাঁরা তাকে সেখানে নিয়ে গেছেন, তাদের বিরুদ্ধেও তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।\"