ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি জানিয়েছেন, আগামীকাল ডাকসু নির্বাচনের জন্য তাদের পূর্ণাঙ্গ স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হবে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরমের শেষ দিনে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক (জিএস) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
উমামা ফাতেমা বলেন, “আমরা শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করার জন্য যোগ্যতা বিবেচনা করে আগামীকাল আমাদের প্যানেল প্রকাশ করব।





