স্বাধীন বাংলাদেশে ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা মাহিন সরকারকে নিয়ে ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল ঘোষণা করা হয়েছে।
\r\nসোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। এর আগে বিকেলে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
\r\nপ্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন মাহিন সরকার।
\r\nএছাড়া, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি প্রতিদ্বন্দ্বিতা করবেন।





