ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় পাঁচজন সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

কার্যনির্বাহী সভা শেষে প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসুর জিএস এস এম ফরহাদ নির্বাচিত সিনেট সদস্যদের নাম ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন—
১. ভিপি সাদেক কায়েম
২. জিএস এস এম ফরহাদ
৩. এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খান
৪. সদস্য সাবিকুন্নাহার তামান্না
৫. পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ