প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের একদিনের ব্যবধানে পদত্যাগ ও পুনরায় নিয়োগকে ‘টেকনিক্যাল প্রক্রিয়া’ বলে ব্যাখ্যা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


\r\n

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ডা. সায়েদুর রহমানের প্রথম নিয়োগ ছিল লিয়েনের ভিত্তিতে। তিনি আগে একটি নির্দিষ্ট কর্মস্থলে কর্মরত ছিলেন এবং সেখান থেকে লিয়েন নিয়ে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


\r\n

প্রেস সচিব জানান, লিয়েনে থাকা অবস্থায় কর্মকর্তা নিয়মিত অবসর গ্রহণ করতে পারেন না। তাই প্রথমে তাকে বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করতে হয় এবং পূর্ব কর্মস্থলে ফিরে গিয়ে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এর পর নতুন করে বিশেষ সহকারী হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়।


\r\n

উল্লেখ্য, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে।