প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দীন হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি আলামীন বর্তমানে ড. ইউনুসের বাসভবনে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
জানা যায়, আলামীন ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসানের ঘনিষ্ঠ সহযোগী। আবিদ নানা অভিযোগে আলোচিত-সমালোচিত ও বর্তমানে পলাতক।
এই বিষয়টি সামনে আসে সম্প্রতি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, আলামীন তার সঙ্গে হাত মেলাচ্ছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বেশ কয়েকটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করছেন।
রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে, কীভাবে অতীতের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত একজন ব্যক্তি এত গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা দায়িত্বে থাকতে পারেন। অনেকেই বলছেন, এটি ড. ইউনুসের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
এ ঘটনায় সরকার ও নিরাপত্তা সংস্থার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের একাংশের দাবি, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের প্রতিদান হিসেবে নিরাপত্তা ব্যবস্থায় আরও কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।





