ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় টিএসসি কেন্দ্রের ভোটগ্রহণে ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্র প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা সাংবাদিকদের জানান, সকাল ৮টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ১৯টি বুথে প্রায় ২ হাজার ২৮০ ভোট পড়েছে। প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন, এ ধারা বজায় থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোটগ্রহণ শেষ হতে পারে। টিএসসি কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৬৬৫ জন, নির্বাচনে মোট ভোটার প্রায় ৪০ হাজার।
\r\n\r\n\r\n
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে থাকা শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। ডাকসু নির্বাচনকে ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে, যা বুধবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।





