বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। ফলে টস হেরে আগে ব্যাটিং করছে রাজশাহী।


সিলেটে শনিবার (২৭ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়। আসরের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে বড় জয় পাওয়া রাজশাহী ওয়ারিয়র্স একই একাদশ নিয়ে এই ম্যাচে খেলছে।


রাজশাহীর একাদশ: তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, সান্দীপ লামিচানে, আব্দুল গাফফার ও মেহরব হোসেন।


\r\n\r\n\r\n

ঢাকার একাদশ: সাইফ হাসান, সাব্বির রহমান, উসমান খান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সালমান মির্জা ও জিয়াউর রহমান শরীফি।