ঝিনাইদহের শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাধুখালী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার নূর আলী ও বাদশার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে নূর আলী ও বাদশার লোকজন জমি দখল করার চেষ্টা করলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে উভয় পক্ষের মোট ২০ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে আছে।শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। উত্তেজনা রোধে পুলিশ মোতায়েন করা হয়েছে।





