সংবাদ লোড হচ্ছে...
সংবাদ লোড হচ্ছে...
ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
\r\nবুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এবং ধানের শীষের প্রার্থী রাশেদ খানের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
\r\nস্থানীয়দের ভাষ্য, কথাকাটাকাটির জেরে ধানের শীষের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মুদি দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
\r\nপরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। সংঘর্ষের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
\r\nধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। খোঁজ নিয়ে পরে মন্তব্য করবেন।
\r\nঅন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করে বলেন, বিনা উসকানিতে তার নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি চালানো হচ্ছে। প্রশাসন আগেও কার্যকর ব্যবস্থা নেয়নি। এ পরিস্থিতি চলতে থাকলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হবে।
\r\nকালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, দুই পক্ষের কথাকাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।