জয়পুরহাট প্রতিনিধি: ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে বিশেষ অভিযানে জয়পুরহাটে আওয়ামী যুবলীগের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি মোঃ মিন্নাত আলী মন্ডল (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলার আক্কেলপুর উপজেলার  গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামের মৃত মোবারক আলী মন্ডলের পুত্র এবং গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৯ম সদস্য। আজ সন্ধ্যায় আক্কেলপুর থানা পুলিশ তাকে আটক করে রাতেই জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, “অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবেই যুবলীগের সদস্য মিন্নাত আলী মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।