জয়পুরহাট প্রতিনিধি: দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নাসির উদ্দীন (৫৮) নামের এক ব্যক্তি নিহত এবং  আহত হয়েছে আরও তিনজন ।  স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তার মৃত্যু  হয়। বাকিদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের এক জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।


শনিবার (১৮ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল-বটতলী রোডের কামার গাড়ী মোড়ে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।  তেলাবদুল গ্রামের 


নিহত নাসির উদ্দিন পেশায় একজন মাংস বিক্রেতা । তিনি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল বাকির ছেলে ।


আহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) ও ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।


জয়পুরহাট জেনারেল হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুল দুই আরোহী নাইম ও ফিরোজকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ক্ষেতলালের বটতলী বাজারের দিক থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পথে কামারগাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এর মধ্যে নাসির উদ্দিনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাইম, হাবিবুল ও ফিরোজকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নাইমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । হাবিবুল জয়পুরহাট হাসপাতালে ভর্তি আছেন, আর ফিরোজ হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।