জয়পুরহাট জেলা প্রতিনিধি:
গ্রাম বাংলার চিরাচরিত গ্রামীণ ঐতিহ্য পুরনো লোকজ পাতা খেলাকে ঘিরে স্থানীয় এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে গোটা মাঠ প্রাঙ্গণ। এছাড়াও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় সকল বয়সী মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।
জয়পুরহাট আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্য পাতা খেলা । মঙ্গলবার বিকেলে ইউনিয়নের আওয়াল গাড়ি স্কুল মাঠে ছাত্রদল আয়োজিত এ খেলার অনুষ্ঠানে আক্কেলপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, ইউপি সদস্য গোলাম মর্তুজা খোরশেদ, উপজেলা যুবনেতা সবুজ কাজী, রুকিন্দিপুর ইউনিয়ন যুবদল নেতা খায়রুল ইসলাম। এছাড়াও ওই ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রুকিন্দিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।





