জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাটের দুই আসনে বিএনপি–জামায়াতসহ মোট ১৬ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
তিনি জানান, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। এখনও পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ২৫ ডিসেম্বর জেলার ভোটার তালিকা চূড়ান্ত হবে। বর্তমান তথ্য অনুযায়ী জেলার মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ জন।
জয়পুরহাট-১ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। তারা হলে—
সদর উপজেলার বুলুপাড়ার জালাল উদ্দীন মন্ডল (স্বতন্ত্র), সদর উপজেলার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান (বিএনপির মনোনীত), সদর উপজেলার জেলা জামায়াতে ইসলামীর আমীর (জামায়াত মনোনীত) ফজলুর রহমান সাঈদ, সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আতাউর রহমান (স্বতন্ত্র), সুলতান মো: শামসুজ্জামান (এবি পার্টি মনোনীত), পাঁচবিবি উপজেলার শিরট্টী ইউনিয়নের ছাতিনালীর ঈসা আলেক (স্বতন্ত্র), পাঁচবিবি উপজেলার দানেজপুরের সাবেকুল নাহার (স্বতন্ত্র), সদর উপজেলা আমদই ইউনিয়নের ওয়াজেদ পারভেজ (বাসদ) এবং সদর উপজেলার পুরানাপৈল এলাকার তৌফিক দেওয়ান (বাসদ, মার্কসবাদী)।
এ আসনে ইউনিয়ন ১৭টি, ভোটকেন্দ্র ১৫১টি, ভোটকক্ষ ৯০২টি (স্থায়ী ৮৪৭, অস্থায়ী ৫৫)। মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৩৯৪ জন—পুরুষ ২,৩২,০৮৪, নারী ২,৩৪,৩০২ এবং হিজড়া ভোটার ৮ জন।
অপরদিকে জয়পুরহাট-২ আসনে ৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন— জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবং ক্ষেতলাল উপজেলার এস এম রাশেদুল আলম (জামায়াত মনোনীত), বিএনপির সাবেক ছাত্রনেতা এবং ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ধানতলার আব্বাস আলী (স্বতন্ত্র), সাবেক ডিসি ও সাবেক সচিব কালাই উপজেলার আব্দুল বারী (বিএনপির মনোনীত), আক্কেলপুর উপজেলার বিএনপির সাবেক এমপি গোলাম মোস্তফা (স্বতন্ত্র), বিএনপি নেতা আক্কেলপুর উপজেলার গণিপুর গ্রামের সিরাজুল ইসলাম (স্বতন্ত্র), আক্কেলপুর উপজেলার গনিপুরের ওমান বিএনপির সদস্য সিআইপি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (স্বতন্ত্র) এবং কালাই মাদ্রাসা পাড়ার এস এ জাহিদ (এবি পার্টি)।
এ আসনে ইউনিয়ন ১৫টি, ভোটকেন্দ্র ১০৩টি, ভোটকক্ষ ৬৯৭টি (স্থায়ী ৬৫০, অস্থায়ী ৪৭)। মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন—পুরুষ ১,৭৪,১৭৭, নারী ১,৭৭,৩৯৩ এবং হিজড়া ভোটার ১ জন।
জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের সকল টিম দিনরাত কাজ করছে।
তিনি বলেন, “নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়—সেই লক্ষ্যেই আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।”





