জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি বাজারে খাসির মাংসের আড়ালে কুকুরের মাংস বিক্রি করার চেষ্টার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

\r\n

আটককৃতরা হলেন—মঙ্গলবাড়ি এলাকার মাংস বিক্রেতা এনজাত আলী ও তার সহযোগী দুদু। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বাজারে খাসির মাংস বিক্রি করলেও সস্তা দামের কারণে অনেকেই সন্দেহ করতেন। আজ সকালে তারা বাজারের পার্শ্ববর্তী নির্জন স্থানে গোপনে একটি কুকুর জবাই করার সময় স্থানীয়দের নজরে আসে।

\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা কুকুর জবাই ও চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা চিৎকার করলে জনতা জড়ো হয়ে তাদের হাতেনাতে ধরে গণধোলাই দেয়। অভিযুক্তরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা কুকুর জবাই করে তা খাসির মাংসের সঙ্গে মিশিয়ে বা সরাসরি খাসির মাংস হিসেবে বিক্রি করতেন।

\r\n

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ কুকুর ও মাংস কাটার সরঞ্জাম জব্দ করেছে।

\r\n

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানিয়েছেন, “খাদ্যদ্রব্যে ভেজাল এবং এমন অমানবিক প্রতারণার দায়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বাস্থ্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”