জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত তৈরির লক্ষ্যে মাঠে সক্রিয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে জয়পুরহাট-২ (কালাই- ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে এসে জনসাধারণের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, “একবার হলেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিন। আমরা সততা, ন্যায় ও আমানতের মাধ্যমে আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেব ইনশাআল্লাহ ।\"

গণসংযোগকালে কালাই উপজেলা সেক্রেটারি আব্দুল আলীম, বায়তুল মাল সেক্রেটারি এ্যাড. আনোয়ারুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন আমীর আব্দুস ছোবহান, সেক্রেটারি মাজহারুল ইসলাম, ইউনিয়ন বায়তুল মাল সেক্রেটারি একরামুল ইসলাম, উদয়পুর ইউপি'র সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবু সাইদ মো. রকিব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা সেক্রেটারি মহান উদ্দিন, উদয়পুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী এবং উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।