অপরাধ দমনে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইফতারের পরপরই শুরু হওয়া এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০০ সদস্য অংশ নেন।


অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে মোহাম্মদপুর থানা পুলিশ, ডিএমপির সোয়াট টিম এবং ডগ স্কোয়াড অংশ নেয়। ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে চিরুনি অভিযান চালানো হয়।


আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাজধানীকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। ঈদের আগ পর্যন্ত মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান।