চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে একতারপুর ইকো পার্ক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা পার্কের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নূর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।


উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “আমরা এখানে ছোট একটি ইকো পার্ক করেছি। কিছু ফ্যাসিলিটি ইতিমধ্যে ডেভেলপমেন্ট করা হয়েছে। এটি পর্যায়ক্রমে চলমান থাকবে। দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে। আপনারা দেখেছেন যে এটি একটি চমৎকার সৌন্দর্য। আমার বিশ্বাস, সবাই এটি উপভোগ করবে।”