বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে তা জামায়াতের সহায়তায়ও হতে পারে।


\r\n

গতকাল একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, “আপনি কীভাবে গ্যারান্টি দেবেন যে আওয়ামী লীগের পুনর্বাসন জামায়াতের মাধ্যমে হবে না? আমরা দেখেছি যে নীচু পর্যায়ের নেতাকর্মীরা নিজের জীবন, সম্পদ ও পরিবারের নিরাপত্তার স্বার্থে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। জামায়াত প্রথমেই আওয়ামী লীগকে মাফ করে দিয়ে শুরু করেছিল।”


\r\n

তিনি আরও বলেন, “জামায়াতের নেতাকর্মীরা এখন ভোল বদল করেছে। আগে তারা আওয়ামী লীগ ছিল, এখন শিবিরের প্রার্থী। তাই কে কার কাঁধে ভর করে কোথায় আসবে, তা রাজনৈতিকভাবে কোনো নিশ্চয়তা দিয়ে বলা যায় না।”


\r\n

রুমিন ফারহানা মন্তব্য করেন, “আওয়ামী লীগ যদি ফেরে, তা জামায়াতের সমর্থন নিয়েও হতে পারে। জামায়াত এখন নতুন বাচ্চার মতো পরিবর্তন করছে—যেখানে আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়েছে হাঁসের বাচ্চা।”