কুমিল্লা জেলা প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে তফসিল ঘোষনার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে প্রার্থীর নিজ খরচে সকল প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ছিল। 

আজ ১৫ ডিসেম্বর ৭২ ঘন্টা অতিক্রম হলেও কুমিল্লা ৫ (বুড়িচং - ব্রাক্ষণপাড়া) আসনে শুধুমাত্র কুমিল্লা - কসবা সড়কের ফকির বাজার, কালিকাপুর ও শংকুচাইল বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে অক্ষত অবস্থায় দেখা যায় বি এন পি প্রার্থীর প্রচারণা গেইট।

বিপরীতে জামায়াত মনোনীত প্রার্থীর একাধিক ব্যানার ও ফেস্টুন গ্রাম পুলিশের তৎপরতায় ছিড়ে ফেলার ঘটনা পরিলক্ষিত হয়েছে।
বুড়িচং পৌরসভার একাধিক গ্রামে প্রশাসনের উদ্যোগে সরানো হয় জামায়াতের প্রার্থীর বিলবোর্ড ও ফেস্টুন। 

প্রশাসনের দ্বিমুখী নীতি নিয়ে সচেতন মহলে নানাবিধ প্রশ্ন উঠেছে। জামায়াত নেতৃবৃন্দ বলেন, \"আমরা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন সরিয়েছি, উপরন্তু বি এন পি মনোনীত প্রার্থীর একাধিক প্রচার গেইট, ফেস্টুন অক্ষত থাকলেও প্রশাসনের কোন উদ্যোগ পরিলক্ষিত হয় নি। আমরা আশা করি প্রশাসন আইনের বাস্তবায়ন সমভাবে প্রয়োগ করবে।