গেল কয়েক বছরে শাকিব খান যেন ভিন্ন রূপে আছেন। নিজেকে অনেকটাই বদলেছেন এবং বিভিন্ন ধরনের সিনেমায় নিজেকে প্রমাণও করছেন। তার নতুন লুক, গেটআপ এবং উপস্থাপনায় তরুণ প্রজন্মের মধ্যে এক বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে শাকিব তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

খবর পাওয়া গেছে যে, শাকিব খান তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে তার বিপরীতে তুলে ধরবেন। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন শাকিব।


সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’ এরপরে এক প্রশ্নের উত্তরে শাকিব জানান, ‘একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।’রষড়যন্ত্রের পথ পরিহার করে ‘ভালো পথে’ ফিরে আসতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।


সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ জামায়াতকে বিশ্বাস করে না, তাই তারা জামায়াতকে ভোট দেবে না। তাঁর মতে, নির্বাচন ছাড়া জামায়াতের রাজনৈতিক অস্তিত্বও সংকটে পড়বে। তিনি আরও সতর্ক করে বলেন, নির্বাচন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হবে এবং ভোটের বিলম্ব দেশকে আরও দুর্বল করে তুলবে।


বিএনপির মহাসচিবের অভিযোগ—একটি রাজনৈতিক দল দেশকে গভীর সংকটে ডুবিয়ে দিচ্ছে। তিনি জানান, এক বছর আলোচনার পরও ঐকমত্য কমিশনের প্রস্তাব অমান্য করে ওই দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, যা সাধারণ মানুষ বোঝে না। তিনি প্রশ্ন তোলেন—কার ইঙ্গিতে এসব চাপানো হচ্ছে?


মওলানা ভাসানীর পর খালেদা জিয়া ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা দাবি করেছিলেন উল্লেখ করে ফখরুল বলেন, পানির অধিকার আদায়ে আন্দোলন আরও জোরদার করতে হবে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরা জরুরি—এটি দয়া নয়, অধিকার।


তিনি আরও বলেন, ভবিষ্যৎ সরকার শক্তিশালী না হলে পদ্মার ক্ষয়রোধ করা কঠিন হবে। পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।


ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি মেনে নিতে চায় না। পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিবাদ যেন আর মাথা তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। তাঁর দাবি, দেশের মানুষ শেখ হাসিনাকে আর দেশে ফেরত আসতে দেবে না।