জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।


\r\n

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।


\r\n

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর কামরান ধাংগল। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


\r\n

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। দুই পক্ষই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।