বাংলাদেশে নিযুক্ত চীন, পাকিস্তান ও ফিলিস্তিনের কূটনীতিকরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে তার জন্য ফুল পাঠিয়েছেন।

সোমবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান জামায়াত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তার আশু আরোগ্য কামনা করেছেন।

জামায়াতের পক্ষ থেকে ওই তিন কূটনীতিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে, “তাদের আন্তরিকতা ও শুভেচ্ছা বার্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে।”

উল্লেখ্য, জামায়াত আমির ডা. শফিকুর রহমান বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।