নাটোর প্রতিনিধি : নাটোরে সিংড়ায় জুলাই বিপ্লবে শহীদ ৩ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ ১০ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ ও সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী।





