জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তার স্বামী আকতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় তারা বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কা থেকেই এ আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।





